পুলিশ সদস্যের ফেসবুক আইডি থেকে সাংবাদিকদের প্রতি অশালীন মন্তব্য

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিয়ে যখন রাষ্ট্র কাজ করছে, ঠিক সেই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যের অশালীন মন্তব্য জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
ভারতের জম্মু ও কাশ্মীরে সেনাবহিনী পুলিশ সদস্যকে মারধরের একটি সংবাদ প্রকাশ করার জের ধরে গাজীপুর জেলার শ্রীপুর থানার এক এএসআই ফেসবুকের কমেন্ট বক্সে সাংবাদিকদের উদ্দেশ্য করে চরম আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করে কমেন্ট করেছেন।
গত ২৫ জুন, ২০২৬ দৈনিক জনবাণী’র ফেসবুক পেইজে একটি আন্তর্জাতিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটির শিরোনাম ছিল, "থানায় ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করল সেনাবাহিনী। সংবাদটিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার থানায় সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষের বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
সংবাদটি প্রকাশের পর ‘Md Amdad Khan’ নামক একটি ফেসবুক আইডি থেকে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। মন্তব্যের ভাষা এতটাই আপত্তিকর যে তা শালীনতার সকল সীমা অতিক্রম করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই আইডিটি শ্রীপুর থানার একজন এএসআই-এর, তিনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের প্রতি এমন ঘৃণা ও বিদ্বেষপূর্ণ মন্তব্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নিয়ে বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।
একজন পুলিশ সদস্য যখন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি এমন ব্যক্তিগত আক্রমণাত্মক আচরণ করেন, তখন সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ডিজিটাল ফিউচার মিডিয়ার ঈদ পুনর্মিলনী
সাংবাদিক নেতারা জানান, পুলিশ সদস্যরা যদি রাজনৈতিক পরিচয়ে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকদের প্রতি এহেন অশালীন মন্তব্য করেন, তবে তা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করার বিষয়ে পুলিশের নিজস্ব নীতিমালা থাকা সত্ত্বেও, একজন কর্মকর্তার এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাবকেই কি ফুটিয়ে তুলছে?
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল আলম, যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন









