Logo

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মানিক, সম্পাদক জিসান

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১৯
চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মানিক, সম্পাদক জিসান
ফাইল ছবি।

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিক আকবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির জিসান আহমেদ।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শরীফ উদ্দীন (দৈনিক আলোচিত বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), তথ্যপ্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (বৈশাখী টিভি) এবং ক্রীড়া সম্পাদক তৌহিদ তুহিন (বাংলা এফএম)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শরীফ উদ্দীন হাসু (ইসলামি টিভি), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক), কামরুজ্জামান সেলিম (ডিবিসি টিভি), শামসুজ্জোহা পলাশ (নাগরিক টিভি) ও ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)।

বিজ্ঞাপন

সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা নিয়ে আলোচনা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD