Logo

দিনাজপুর প্রেসক্লাব নির্বাচনে শাহিন সভাপতি, রিজাউল সম্পাদক

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১২ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৭
দিনাজপুর প্রেসক্লাব নির্বাচনে শাহিন সভাপতি, রিজাউল সম্পাদক
ছবি: সংগৃহীত

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. শাহিন হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রিজাউল করিম রিজু নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোছা. রুনা লায়লা আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দিনাজপুর প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির ১২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে মো. রিজাউল করিম ও মো. আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক পদে মো. মাহবুবুল হক খান, ক্রীড়া সম্পাদক পদে মো. আব্দুস সাত্তার এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবু সাঈদ বিপ্লব রয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে মো. রিয়াজুল ইসলাম সন্টু, মো. ইমরুল কায়েস রূপম, মো. মাসুদ রানা ও মো. মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে অর্থ সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং একজন নির্বাহী সদস্য পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় পদ তিনটি শূন্য রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD