Logo

সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল

profile picture
উপজেলা প্রতিনিধি
বাকেরগঞ্জ, বরিশাল
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৫
সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল
ছবি: প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন সিকদার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কবাই ইউনিয়নের চৌমাথা এলাকায় সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কবাই চৌমাথা থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সংবাদ সম্মেলনে হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন নিহত সুমনের মা মনোয়ারা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান, জাকির হাওলাদার ও বাবু মৃধা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে কামরুল হাসান রুবেল বলেন, ভ্যানচালক সুমন সিকদারকে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও জড়িতদের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুমন হত্যাকারীদের গ্রেফতার করা না হলে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে বৃহত্তর আন্দোলন করা হবে। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নিহত সুমনের মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার অভিযোগ, মনা তালুকদার পরকীয়া সম্পর্কের মাধ্যমে তার ছেলের স্ত্রীকে নিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার বাড়ির সামনে রিগ্যান হাওলাদার, সুমন শিকদার ও মনা তালুকদারসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে কুপিয়ে হত্যা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল আইনগত সহযোগিতাসহ তাদের পরিবারের পাশে রয়েছেন। তিনি ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

এ সময় বক্তারা সুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD