Logo

শার্শায় যুবদল নেতার পদ অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

profile picture
উপজেলা প্রতিনিধি
শার্শা, যশোর
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৮
শার্শায় যুবদল নেতার পদ অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। কর্মসূচির একপর্যায়ে তারা যশোর-বেনাপোল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর তারা সড়ক ছেড়ে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের দাবি জানান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, শহিদুল ইসলাম শহীদ দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাদের দাবি, তিনি দলের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার পদ অব্যাহতির সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে তা প্রতিহত করা হবে। শহিদুল ইসলাম শহীদের পদ ফিরিয়ে দেওয়ার দাবি দ্রুত মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD