Logo

মহাখালীতে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা, যান চলাচল শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৮
মহাখালীতে অবরোধ তুলে নিলেন শ্রমিকরা, যান চলাচল শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ তুলে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। ফলে প্রায় দুই ঘণ্টা পর ওই সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় বর্তমানে যানবাহনের চাপ রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুন্তাজুল ইসলাম জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে পুলিশ বাস ডাম্পিং করায় এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

অবরোধের কারণে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অবস্থান করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে, যানজট এড়াতে নগরবাসীকে মহাখালীসংলগ্ন সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছিল ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD