Logo

ঈদগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে বাজার ও সড়কে পরিচ্ছন্নতা অভিযান

profile picture
উপজেলা প্রতিনিধি
কক্সবাজার সদর, কক্সবাজার
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪১
ঈদগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে বাজার ও সড়কে পরিচ্ছন্নতা অভিযান
ছবি: প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

সারাদেশের সঙ্গে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধনের পরপরই ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্বোধনী কার্যক্রম শেষে অংশগ্রহণকারীরা ঈদগাঁও বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা, ড্রেন-নালা, জলাশয়সহ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট-বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও সবাইকে নজর রাখার আহ্বান জানানো হয়।

অভিযান শেষে আবর্জনামুক্ত ও নিরাপদ ঈদগাঁও উপজেলা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করে উপজেলা প্রশাসন। পাশাপাশি ভবিষ্যতেও ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD