Logo

শিবচরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবচর, মাদারীপুর
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৩
শিবচরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় শিবচর উপজেলা পরিষদের ময়নাকাটা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সার্বিক তত্ত্বাবধান ও আহ্বানে কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিএনসিসি, রেড ক্রস, গার্লস গাইড ও স্কাউট সদস্যদের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। পরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষা-পরবর্তী সময়ে মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার রোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিন মাসের এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি ও মশার প্রজননস্থল সম্পর্কে মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানো হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এ অভিযান সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং পূর্ণ সহযোগিতা প্রয়োজন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD