Logo

২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৬
২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
ছবি: সংগৃহীত

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিজ্ঞাপন

রবিবার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি পালন করা হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনসচেতনতা বাড়ানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শনিবার থেকে দেশজুড়ে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই অভিযানের ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল বিনষ্ট করা সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার উদ্দেশ্যে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর (রবিবার ও সোমবার) সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD