কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকরামুল হক, পৌর জামায়াতের মহাদেছ আব্দুল কায়ুম এবং জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন বলেন, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ দিবসের কার্যক্রম উদ্বোধন করেছেন। এরপর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পুরো উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। বিএনসিসি, স্কাউট ও স্বেচ্ছাসেবকদের একত্রিত করে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে তিন মাসব্যাপী এ অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কেউ অসচেতন থাকলে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আইন না মানলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।








