Logo

জিয়ানগরে শুরু হলো তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

profile picture
উপজেলা প্রতিনিধি
ইন্দুরকানী, পিরোজপুর
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩৩
জিয়ানগরে শুরু হলো তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দেশব্যাপী শুরু হওয়া তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগরে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকায় দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনের পর দেশের অন্যান্য উপজেলার মতো জিয়ানগরেও একযোগে কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাস্তান হাফিজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশ নেন।

এ ছাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিব, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, রেডক্রিসেন্ট সদস্য, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ করা সম্ভব।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, রেডক্রিসেন্ট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান তিন মাস ধরে চলবে। এ সময় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD