বাউফলে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি, ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল পাবলিক মাঠে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পাবলিক মাঠ এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতি শনিবার সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রমও চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
আলোচনা সভা ও র্যালিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ, একাডেমিক সুপারভাইজার নূরনবী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, ড্রেন ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বাউফলকে ডেঙ্গুমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ বাউফল গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।








