Logo

সচল হল ঘোড়াশালের ৫ নম্বর ইউনিট

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২২, ০৮:২৪
সচল হল ঘোড়াশালের ৫ নম্বর ইউনিট
ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটসহ সব ইউনিট এক সপ্তাহ পর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরেছিল ১০ অক্টোবর

বিজ্ঞাপন

নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। 

গতকাল বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে ইউনিটটির রি জেনারেটিভ হিটার ঠিক করে পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী আমিরুল মুমিনিন।

বিজ্ঞাপন

এর আগে ৪ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট চালু করা সম্ভব হলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।

বিজ্ঞাপন

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটসহ সব ইউনিট এক সপ্তাহ পর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরেছিল ১০ অক্টোবর। কিন্তু চালু হওয়ার দুইদিন পর পুনরায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

এরপরই ইউনিটটি সচল করতে কাজ শুরু করে প্রকৌশলীরা। পরে জেনারেটিভ হিটার পরিবর্তন করে পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD