Logo

সাকিবের সঙ্গে চুক্তি বাতিল করছে দুদক

profile picture
জনবাণী ডেস্ক
২৮ অক্টোবর, ২০২২, ১৫:১৬
সাকিবের সঙ্গে চুক্তি বাতিল করছে দুদক
ছবি: সংগৃহীত

বিধি অনুযায়ী তার সঙ্গে দুদক এখনো চুক্তিবদ্ধ। কিন্তু বিভিন্ন বিষয়ে সাকিব আল হাসান এখন বিতর্কিত

বিজ্ঞাপন

ক্রিকেটার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আর রাখবে না দুদক। যদিও চুক্তি অনুযায়ী তিনি এখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তবে ভবিষ্যতে সেই চুক্তি নবায়ন করা হবে না। 

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গণমাধ্যমের দুদকের অনুসন্ধান বিভাগের প্রধান কমিশনার ড. মোজাম্মেল হক খান বিষয়টি জানান।

বিজ্ঞাপন

মোজাম্মেল হক বলেন, বিধি অনুযায়ী তার সঙ্গে দুদক এখনো চুক্তিবদ্ধ। কিন্তু বিভিন্ন বিষয়ে সাকিব আল হাসান এখন বিতর্কিত। কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চায় না। তাই সাকিব আল হাসানকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করবে না দুদক।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD