Logo

জুন মাসেই পদ্মা সেতুতে যান চলাচল করবে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
জুন মাসেই পদ্মা সেতুতে যান চলাচল করবে: কাদের
ছবি: সংগৃহীত

এ বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা...

বিজ্ঞাপন

এ বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক পাঁচ শূন্য ভাগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা জানান।

বিজ্ঞাপন

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্টে হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮ দশমিক পাঁচ শূন্য ভাগ এবং বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ জানিয়ে ওবায়দুল কাদের এ প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD