Logo

এসএসসিতে পাশের হার ৮৭.৪৪ শতাংশ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২২, ১০:৫১
এসএসসিতে পাশের হার ৮৭.৪৪ শতাংশ
ছবি: সংগৃহীত

মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয় মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়

বিজ্ঞাপন

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এসএসসিতে পাশের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। 

আজ সোমবার (২৮ নভেম্বর) গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিজ্ঞাপন

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD