Logo

ডিআরইউর নতুন সভাপতি নোমানী, সম্পাদক সোহেল

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২২, ১৭:০২
ডিআরইউর নতুন সভাপতি নোমানী, সম্পাদক সোহেল
ছবি: সংগৃহীত

নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী আর সধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল আহসান সোহেল

বিজ্ঞাপন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী আর সধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাঈনুল আহসান সোহেল। 

আজ বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার এই ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। 

বিজ্ঞাপন

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হলেন, সহসভাপতি দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারীবিষয়ক সম্পাদক মরিয়ম মনি , প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আজমদ।

বিজ্ঞাপন

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান (সুমন), মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম)।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD