রাজধানীতে স্পা সেন্টারে অভিযান, ছাদ থেকে পড়ে প্রাণ গেলো তরুণীর

স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি
বিজ্ঞাপন
রাজধানীর গুলশানের একটি স্পা সেন্টারে অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী মারা গেছেন। এ ঘটনায় আরেক তরুণী গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম ফারজানা (১৯)। আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ফারজানার স্বামী জাহিদ হাসান জানান, আজ প্রথম সে কাজে গেছে, আমি বিষয়টি জানি না।
গুলশান থানার এসআই আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।








