Logo

রাজধানীতে রাইদা ও ডি লিংকের ২ বাস ডাম্পিংয়ে

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৭:২৩
রাজধানীতে রাইদা ও ডি লিংকের ২ বাস ডাম্পিংয়ে
ছবি: সংগৃহীত

জব্দ করা একটি বাস ও লেগুনাকে দক্ষিণ সিটির মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে ডাম্পিং করা হয় অন্য বাসটিকে ডাম্পিং করে পুলিশ

বিজ্ঞাপন

রাজধানীতে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অভিযানে রুট পারমিট না থাকা এবং ঢাকা মহানগরীর বাইরের নিবন্ধিত গাড়ি পরিচালনার জন্য দুটি বাস ও একটি লেগুনা জব্দ করা হয়। 

বিজ্ঞাপন

জব্দ করা একটি বাস ও লেগুনাকে দক্ষিণ সিটির মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে ডাম্পিং করা হয়। অন্য বাসটিকে ডাম্পিং করে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আজিমপুর ও বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএর আদালত-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই যৌথ অভিযান পরিচালনা করেন। 

বিজ্ঞাপন

অভিযানে রুট পারমিটবিহীন রাইদা পরিবহনের একটি ডি লিংক পরিবহনের একটি বাসে কোনা ধরনের কাগজপত্র না থাকা ও একটি লেগুনা জব্দ করা হয়। 

বিজ্ঞাপন

এর মধ্যে রাইদা পরিবহনের বাসটি ডাম্পিং করে পুলিশ। ডি লিংক পরিবহনের বাস ও লেগুনাটিকে দক্ষিণ সিটির কেন্দ্রীয় মাতুয়াইল ভাগাড়ে ডাম্পিংয়ের জন্য পাঠানো হয়। 

এছাড়াও রুট ভায়োলেশন, আসন সংখ্যা বেশি, কালো ধোয়া নির্গমন, ফিটনেস না থাকায় আল বারাকা, হিমাচল, ঈগল, শরীয়তপুর, মিরপুর সুপার, ডি লিংক ও ঠিকানা পরিবহনের আটটি বাসের বিরুদ্ধে আট মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD