Logo

রাজধানীতে ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪:১০
রাজধানীতে ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

আমরা খবর পেয়ে তাজমহল রোডের মাঠের ভেতরে টিনের বেড়ার সঙ্গে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি

বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি মাঠ থেকে নবজাতকের ব্যাগে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ৯৯৯ ফোন পেয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় মরদেহটি। 

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার এসআই মো. শফিউল আলম বলেন, আমরা খবর পেয়ে তাজমহল রোডের মাঠের ভেতরে টিনের বেড়ার সঙ্গে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, কে বা কারা নবজাতককে এখানে ফেলে গেছে সেটি আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD