Logo

ঈদের পঞ্চম দিনেও রাজধানীতে ফিরছে কর্মজীবীরা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৩, ০৮:৫৩
ঈদের পঞ্চম দিনেও রাজধানীতে ফিরছে কর্মজীবীরা
ছবি: সংগৃহীত

ছুটি শেষে গত কয়েক দিনের মতো ঈদের পঞ্চম দিনেও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

বিজ্ঞাপন

ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষ হয়েছে গত রবিবার। সোমবার থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হয়েছে। 

ছুটি শেষে গত কয়েক দিনের মতো ঈদের পঞ্চম দিনেও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা।

বিজ্ঞাপন

বুধবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুরে গিয়ে এ চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

দেখা যায়, বিভিন্ন গন্তব্য থেকে আসছে ট্রেন। ঈদের ছুটি কাটিয়ে ট্রেনগুলোতে ফিরছেন হাজারো মানুষ। ট্রেনগুলো থামার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্ল্যাটপর্ম। দেখে মনে হয় যেন ঢাকায় ফেরার জনস্রোত নেমেছে স্টেশনে।

এদিকে স্টেশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়েই ফিরছে ট্রেনগুলো। ট্রেনে স্বস্তি নিয়েই যাতায়াত করছেন যাত্রীরা।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD