Logo

প্রধানমন্ত্রীকে কৃষকের কোরবানির গরু উপহার

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৩, ২৪:৩৭
প্রধানমন্ত্রীকে কৃষকের কোরবানির গরু উপহার
ছবি: সংগৃহীত

পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান একটি গরু লালন-পালন করেছেন। তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের এই গরু গ্রহণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় গণভবনে বুলবুল আহমেদ দম্পতির উপহারের এই বিষয়টি প্রধানমন্ত্রীকে আবহিত করেন  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। এ সময় প্রধানমন্ত্রী গরুটি গ্রহণে সম্মতি দেন।

বিজ্ঞাপন

পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, এই বিরল ভালোবাসার কথা শুনে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছা এই গরু বুলবুল আহমেদের নিজবাড়িতেই থাকবে এবং সেখানেই কোরবানি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

কৃষক বুলবুল আহমেদ জানান, তিনি ও তার স্ত্রী সরকারের একটি বাড়ি, একটি খামার প্রকল্প থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে ও নিজের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য গরুটি কেনেন। গত তিন বছর ধরে তারা গরুটির নিবিড় পরিচর্যা করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই তারা এই গরু ক্রয় ও লালন-পালন করেন। উপহার হিসেবে তার গরু গ্রহণে সম্মতি প্রদান করায় বুলবুল আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২০ সালে নেত্রকোনা জেলা থেকে আড়াই লক্ষ টাকায় প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার উদ্দেশে তিনি এই গরু ক্রয় করেন। গরু কেনার পর কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে ৫০০০ টাকা মানতও করছিলেন তিনি যেন তার গরুটি সুস্থ থাকে। গরুটি ক্রস ব্রাহমা প্রজাতির। এই গরুতে আনুমানিক ৮০০ কেজি মাংস হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD