Logo

সৌদি পৌঁছেছেন ৭০ হাজার ২৫৬ জন হজযাত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৩, ২০:৫৪
সৌদি পৌঁছেছেন ৭০ হাজার ২৫৬ জন হজযাত্রী
ছবি: সংগৃহীত

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬০ হাজার ৯০৬ জন।

বিজ্ঞাপন

হজ ফ্লাইট শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ হাজার ২৫৬ জন  যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সর্বশেষ ১০ জন প্রাণ হারিয়েছেন।

রবিবার (১১ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

হজ অফিস সূত্র জানিয়েছে, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬০ হাজার ৯০৬ জন। এখন পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৫৭টি ভিসা ইস্যু করা হয়েছে।

বিজ্ঞাপন

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ছয়জন এবং মহিলা দুজন।

বিজ্ঞাপন

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD