Logo

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৩, ২১:৩৬
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
ছবি: সংগৃহীত

সকাল ১০টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া এ কম্পনের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

গুগলের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া এ কম্পনের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে। এতে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে ওঠে।

বিজ্ঞাপন

গুগল এ ভূকম্পনের মাত্রা ৪ দশমিক ৬ বলে জানালেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি। কম্পনের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্যও জানা যায়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে সৃষ্ট এ কম্পনের মাত্রা ছিল ৪.৮। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার।

বিজ্ঞাপন

এর আগে গত ৫ মে সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD