Logo

ঈদুল আজহা উপলক্ষ্যে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ০৫:২১
ঈদুল আজহা উপলক্ষ্যে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা ২০২৩ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে। ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেয়া হবে।

রবিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা ২০২৩ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং হাটে ওয়াচ টাওয়ার বসবে। সারা দেশের সড়কে-মহাসড়কে হাট বসা নিষেধ থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। পশুহাটে পশু চিকিৎসক থাকবেন। পশু কোনো নির্ধারিত হাটে নেয়ার জন্য জোর করলে ব্যবস্থা নেয়া হবে। হাসিলের পরিমাণ সাইন বোর্ডে লেখা থাকতে হবে। ঈদুল আজহা উপলক্ষ্যে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না। পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হবে, জাল নোট শনাক্ত করার মেশিন ও এটিএম বুথও থাকবে। বাস ও লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থায় থাকবে, যাতে মলম পার্টি ও অজ্ঞান পার্টি কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, “সিসি ক্যামেরার আওতায় থাকবে পশুর হাট। এ বছর সারা দেশে কমবেশি চার হাজার ৩৯৯টি পশুর হাট বসবে বলে আমাদের কাছে খবর এসেছে। এসব হাটে নিরাপত্তা দেয়ার জন্য ব্যবস্থা নেয়া হবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD