পশু কেনাবেচায় প্রতারণা করলেই ব্যবস্থা: র্যাব

সোমবার (২৬ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সোমবার (২৬ জুন) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জমজমাট পশুর হাট, শেষ হাসি কার মুখে?
বিজ্ঞাপন
খন্দকার আল মঈন আরও জানান, “হাসিলের নামে কোনো হাটে বাড়তি টাকা নেয়া হলে সংশ্লিষ্ট হাট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
বিজ্ঞাপন
তিনি জানান, “পশুর হাটে দালাল, প্রতারক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে র্যাব। ৫০ লাখ টাকা জাল নোট জব্দ এবং এরসাথে জড়িতদেরও আটক করা হয়েছে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








