Logo

পশুর হাটে বৃষ্টিতে ভোগান্তি চরমে, ক্রেতার মুখে হাসি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৩, ০২:০৮
পশুর হাটে বৃষ্টিতে ভোগান্তি চরমে, ক্রেতার মুখে হাসি
ছবি: সংগৃহীত

অস্থায়ী হাট এখানে পরিকল্পনা করে কিছু করা যায় না তারপরও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি

বিজ্ঞাপন

রাত পোহালেই কোরবানির ঈদ। ঈদকে ঘিরে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো, চলছে শেষ সময়ের কেনাবেচা। 

এদিকে সকাল থেকে বৃষ্টিতে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে হাটগুলোতে। বৃষ্টির কারণে পশুর হাটের কোথাও কোথাও জমেছে পানি, কোথাও কোথাও কাদা জমে স্যাঁতস্যাঁতে অবস্থা তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।  

বিজ্ঞাপন

বুধবার (২৮ জুন) রাজধানীর শাহজাহানপুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে অস্থায়ী হাটগুলোতে কোথাও কোথাও হাঁটু সমান পানি ও কাদা জমে আছে। তার মধ্যে রাখা হয়েছে কোরবানির গরু। অনেক জায়গায় হাঁটা-চলারও অবস্থা নেই।

শাহজাহানপুর পশুর হাটে কুষ্টিয়া থেকে ২০টি গরু নিয়ে এসেছেন ইকবাল। তিনি জানান, গরু আনার পর থেকেই বৃষ্টি। পানি জমে আছে, এখানে হাঁটু সমান কাদা। ক্রেতাই আসতে পারছে না। এখন ৮টা গরু আছে। ক্রেতা এলেও দাম কম বলছে।

বিজ্ঞাপন

বৃষ্টিতে কোথাও কোথাও হাঁটু পানি জমেছে, সঙ্গে পশুর মলমূত্র মিশে হাটে থাকা কষ্টকর হয়ে পড়েছে বলে জানাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।

বিজ্ঞাপন

হাট ইজারাদারদের কর্মী কবির হোসেন জানান, বৃষ্টির কারণে কাদা জমেছে। কাদা কমানোর জন্য বালু দেওয়া হচ্ছে। অস্থায়ী হাট এখানে পরিকল্পনা করে কিছু করা যায় না। তারপরও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি।  

বিজ্ঞাপন

এদিকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন রাজধানীতে কখন মাঝারি কখনও ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD