Logo

বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ ডুবল ওয়াটার বাস, চলছে উদ্ধার অভিযান

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৩, ০৯:০৪
বুড়িগঙ্গায় অর্ধশতাধিক যাত্রীসহ ডুবল ওয়াটার বাস, চলছে উদ্ধার অভিযান
ছবি: সংগৃহীত

সদরঘাট নদী ফায়ার স্টেশনের দু'টি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে

বিজ্ঞাপন

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

রবিবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে সদরঘাটের তেলঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানিয়েছেন, খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দু'টি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, ওয়াটার বাসটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওয়াটার বাসটি যাত্রী নিয়ে সদরঘাটের শ্যামবাজার ঘাট থেকে তেলঘাটে যাচ্ছিল। মাঝ নদীতে ওয়াটার বাসটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

ওয়াটার বাসটির কতজন যাত্রী নিখোঁজ রয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।  

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD