দেশকে অস্থিতিশীল করলে কঠোর হাতে দমন করা হবে: আইজিপি

একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে।
বিজ্ঞাপন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে।
শনিবার (১৯ আগস্ট) রাজারবাগ পুলিশ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইজিপি বলেন, “একটি মহল দেশকে উল্টো পথে নিয়ে যেতে চাচ্ছে। দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী কাজও করা হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “বর্তমানে স্বাধীনতাবিরোধীরা নানা ধরণের অপচেষ্টা চালাচ্ছে। এর আগে পুলিশ তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইন অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে পুলিশের সব সদস্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








