Logo

ডেঙ্গু রোগীপ্রতি গড়ে সরকারের ব্যয় ৫০ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৩, ০২:৩১
ডেঙ্গু রোগীপ্রতি গড়ে সরকারের ব্যয় ৫০ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে ডেঙ্গু মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীপ্রতি সরকারের গড়ে ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে।

রবিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে ডেঙ্গু মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। 

বিজ্ঞাপন

তিনি বলেন, “সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা ডেঙ্গু চিকিৎসায় ব্যয় করেছে সরকার।”

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, “দেশের সরকারি হাসপাতালে ৭০ শতাংশ রোগী চিকিৎসা নিয়েছে। আর বাকি ৩০ শতাংশ রোগী বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। সাধারণত দুই ধরনের ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেয়। অনেকের প্লাটিলেট ও আইসিইউ প্রয়োজন হয়। আবার অনেকে শুধু ওষুধেই সুস্থ হয়।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD