Logo

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ফায়ার সেফটি ছিল না: ফায়ার সার্ভিস

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৩, ২১:১৫
মোহাম্মদপুর কৃষি মার্কেটে ফায়ার সেফটি ছিল না: ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ৯টায় এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)  ৯টায় এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, “রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না। প্রাথমিক ফায়ার ফাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। এ ছাড়া ফুটপাত ও সড়কে দোকান থাকায় ও মানুষের ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। এখানে পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না।”

বিজ্ঞাপন

তিনি  আরও বলেন, “এই মার্কেটটি অনেকটা বঙ্গবাজার মার্কেটের মতো। দোকানের সামনেও দোকান ছিল।”

বিজ্ঞাপন

এর আগে  সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তার আগে, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD