Logo

বিশ্ব নৌ দিবস পালন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৩৪
বিশ্ব নৌ দিবস পালন
ছবি: সংগৃহীত

দিবসটি উপলক্ষ্যে রাজধানীর রুপসী বাংলা হোটেলে আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অন্যান্য বছরের ন্যায় এবছরও ‘বিশ্ব নৌ দিবস-২০২৩’ পালন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধিন নৌপরিবহন অধিদফতর, মেরিটাইম ইন্সটিটিউট ও সংস্থা।

দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয় -MARPOL AT 50-OUR COMMITMENT GOES ON. 

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বাণী দিয়েছেন।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষ্যে রাজধানীর রুপসী বাংলা হোটেলে আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিবের ধারণকৃত বাণী প্রচার, মূলপ্রবন্ধ ও পেপার প্রেজেন্টেশন, ‘বিশ্ব নৌদিবস-২০২৩’ এর ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন, মেরিটাইম সেক্টরে অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD