Logo

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত আজই: আইনমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৩, ২২:৩৬
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত আজই: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

দুপুর ১২টার দিকে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আজ মন্ত্রণালয়ে গিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে কি না, এ বিষয়ে ফাইল দেখে মতামত দেওয়া হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

রবিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গেল ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।

বিজ্ঞাপন

এদিকে, আইনমন্ত্রী আনিসুল হকের সাম্প্রতিক আহ্বানের পরিপ্রেক্ষিতেই বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD