Logo

নিরাপত্তা ব্যবস্থার হুমকির সৃষ্টি করলেই ব্যবস্থা: আইজিপি

profile picture
জনবাণী ডেস্ক
২২ অক্টোবর, ২০২৩, ২১:০৭
নিরাপত্তা ব্যবস্থার হুমকির সৃষ্টি করলেই ব্যবস্থা: আইজিপি
ছবি: সংগৃহীত

এসময় তিনি শহরের আরও কয়েকটি হিন্দু ধর্মালম্বীদের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক কর্মসূচি যারা করার তারা করবে উল্লেখ করে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জনগনের জানমালের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেয়ার দরকার আমরা সে ব্যবস্থার জন্য প্রস্তুত আছি। কেউ যদি জনগণের জানমালের নিরাপত্তা ব্যবস্থার হুমকির সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। 

শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শহরের আরও কয়েকটি হিন্দু ধর্মালম্বীদের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইজিপি বলেন, “নারায়ণগঞ্জ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার নিদর্শন স্থাপন করে। আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা নিরাপদে ধর্মীয় উৎসব পালন করেন আমরা আপনাদের পাশে আছি। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। তবে আমাদের সবকিছু বিবেচনা রেখে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছি। আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না। আমরা যে কোনো ধরনের পরিস্থিতির সম্মুখীন হই এসকর বিষয় বিবেচনা রেখেই প্রস্তুতি রয়েছে।”

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারাণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD