বিএনপির সমাবেশ নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিবিপ্রধান

রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেব।
বিজ্ঞাপন
আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, তবে আমাদের যেই নিয়মিত নিরাপত্তা টহল-চেকপোস্ট চলে, সেটা চলবে।
রবিবার (২২ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাগরে নিম্নচাপ, বন্দরে সতর্ক সংকেত
বিজ্ঞাপন
ডিবিপ্রধান বলেন, “রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেব। আগামী ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আমাদের কাছে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।”
বিজ্ঞাপন
হারুন অর রশীদ আরও বলেন, “রাজধানীতে নানা উন্নয়নমূলক কাজ চলছে। কেউ যেন অপরাধমূলক কাজ বা বিশৃঙ্খলা করতে না পারে, তাই আমরা নিয়মিত টহল দিয়ে থাকি, সেটা চলবে। তবে তা কোনো সমাবেশকে কেন্দ্র করে নয়, এটা নিয়মিতই চলে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








