২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন

এরমধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
বিজ্ঞাপন
আগামী ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে সরকার। এ বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
সোমবার (২৩ অক্টোব) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমরা দেখতে পাচ্ছি, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্বসহ বিভিন্ন উপলক্ষে সব মিলিয়ে আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুদিন পড়েছে শুক্রবার।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল
তিনি বলেন, “এছাড়া ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবে। সেটি আমাদের আছে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মাহবুব হোসেন বলেন, “চলতি বছরও (২০২৩ সাল) সরকারি ছুটি ২২ দিন ছিল। তবে এর মধ্যে আট দিন পড়েছিল সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার।”
জেবি/এসবি








