Logo

সারাদেশে ২৪ ঘন্টায় ৫ যানবাহনে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৩, ০৪:২২
সারাদেশে ২৪ ঘন্টায় ৫ যানবাহনে আগুন
ছবি: সংগৃহীত

ঢাকা শহরে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ নভেম্বর) এ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

বিজ্ঞাপন

ঢাকা শহরে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। এ সকল অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৮টি ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে। 

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, গত ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত কয়েকটি স্থাপনা ও যানবাহনসহ দুর্বৃত্তরা মোট ২২৮টি অগ্নিসংযোগ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, মঙ্গলবার ঢাকার শ্যামপুরের ধোলাইরপাড়ে তুরাগ পরিবহনের ১টি বাস, গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাক ও সালনায় মিনহাজ পরিবহনের ১টি বাসে, বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে রোকেয়া পরিবহনের ১টি বাস, সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুলে ১টি ট্রাকে আগুন লাগায় দুর্বৃত্তরা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD