Logo

ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের ২০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:২৩
ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অফিসের ২০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে এ বিশেষ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ নিয়ে ২০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে এ  বিশেষ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলিপট্টমের নিকট দিয়ে বিকেল ৩ টায় ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে অন্ধপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড়টি স্থলভাগের অভ্যন্তরে আরও অগ্রসর হয়ে ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই সিরিজে আর কোনও আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করবে না আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD