Logo

ফের মহাখালীর খাজা টাওয়ারে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩১
ফের মহাখালীর খাজা টাওয়ারে আগুন
ছবি: সংগৃহীত

বিকেলে টাওয়ারের অষ্টম তলায় এসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বিজ্ঞাপন

মহাখালীর খাজা টাওয়ারে ফের অগ্নিকাণ্ড ঘটেছে।  তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে টাওয়ারের অষ্টম তলায় এসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লেগে ছিল, তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, এসি থেকে আগুন ধরে গেলে স্থানীয়রাই দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গেল ২৬ অক্টোবর খাজা টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় লাগা আগুন নেভাতে বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীকে। প্রায় ১৬ ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ওই আগুনের ঘটনায় ৩ জন মারা যান। ছাদ থেকে পাশের ভবনের ছাদে নামতে গিয়ে আহত হন অনেকে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD