কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৪ জন সহ ৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দগ্ধরা হলেন- উমা রানী (৬০), তার মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫), লিপি চক্রবর্তী (৩০) ও স্বপন রাজবংশী (৫৫)।
আরও পড়ুন: কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন
বিজ্ঞাপন
জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ মোট ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








