Logo

রুহুল কবির রিজভীকে খুঁজছে ডিবি

profile picture
জনবাণী ডেস্ক
১ জানুয়ারি, ২০২৪, ০১:৪২
রুহুল কবির রিজভীকে খুঁজছে ডিবি
ছবি: সংগৃহীত

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, “যাদের বিরুদ্ধে মামলা ছিল অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগিরই আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি প্রধান বলেন, তিনি (রিজভী) নাকি অসুস্থ। একজন অসুস্থ মানুষ কীভাবে একটু পরপর আন্দোলনের ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়। এসব মামলায় গ্রেফতার করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বেশ কজন সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD