Logo

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার

profile picture
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৪, ২৪:১২
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বান উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

বিজ্ঞাপন

কাদের বলেন, “কাল (বৃহস্পতিবার) আমাদের শেষ জনসভা। কাল জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।”

বিজ্ঞাপন

নির্বাচনে পর্যবেক্ষকদের আসা নিয়ে সেতুমন্ত্রী বলেন, “১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে আরও ৫০ জন বিদেশি সংবাদকর্মী এসেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের বিষয়ে তিনি বলেন, “এবার নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ অধিকার প্রয়োগ করতে পারছে। যেখানে তারা আচারণবিধি লঙ্ঘন দেখছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে তাদের অবস্থান দৃশ্যমান।”

এ সময় আ. লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD