Logo

বিদ্যুৎ লাইনে ক্যাবল ফেলায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৪, ০৩:৩৬
বিদ্যুৎ লাইনে ক্যাবল ফেলায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
ছবি: সংগৃহীত

এ কারণে প্রায় ১৫ মিনিটের বেশি সময় চলাচল বন্ধ ছিল মেট্রোরেলের।

বিজ্ঞাপন

মেট্রোরেলের বিদ্যুতিক লাইনের ওপরে ফেলা হয় স্যাটেলাইট টিভির ক্যাবল। এ কারণে প্রায় ১৫ মিনিটের বেশি সময় চলাচল বন্ধ ছিল মেট্রোরেলের।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এসময়  উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা মেট্রোরেলের দুই দিকের চলাচলই বন্ধ হয়ে যায়। তারের কারণে চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ফার্মগেট ও শাহবাগ এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর কেউ ক্যাবল ছুড়ে মারে। এ কারণে প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার ছুড়ে মারা ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD