জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিজ্ঞাপন
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইএসপিআর জানিয়েছে, সফরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সেনাপ্রধান।
এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে তার উপস্থিত থাকার কথা রয়েছে। সফরকালে এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।








