Logo

বেইলি রোডে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জন

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৪, ২১:৩১
বেইলি রোডে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জন
ছবি: সংগৃহীত

শুক্রবার (১ মার্চ) ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিসি, ঢাকা) আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

রজধানীর বেইলি রোডে আগুন লাগার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জুয়েল নামে আরও একজন মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। 

শুক্রবার (১ মার্চ) ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিসি, ঢাকা) আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় রাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৫ জনে। এছাড়া শনাক্তের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে। রাতে বেইলি রোডের একটি ভবনের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার পর আতঙ্কিত হয়ে নামার সময় অনেকে আহত হন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD