Logo

শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

শবে বরাতে আতশবাজি ও পটকা সব ধরনের বিস্ফোরক নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১৮ মার্চ (শুক্রবার) (১৪ শাবান ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে ...

বিজ্ঞাপন

শবে বরাতে আতশবাজি ও পটকা সব ধরনের বিস্ফোরক নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

আগামী ১৮ মার্চ (শুক্রবার) (১৪ শাবান ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবে বরাত উদযাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স’র ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ওআ/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD