Logo

মামুনুল হকের জামিন, রাতেই মিলতে পারে কারামুক্তি

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৪, ০৮:৪৯
মামুনুল হকের জামিন, রাতেই মিলতে পারে কারামুক্তি
ছবি: সংগৃহীত

কাশিমপুর কারাগার এখন থেকে মুক্তির অপেক্ষায় আছেন তিনি

বিজ্ঞাপন

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আদালত থেকে জামিন পেয়েছেন। কাশিমপুর কারাগার এখন থেকে মুক্তির অপেক্ষায় আছেন তিনি।

বৃহস্পতিবার (২ মে) রাতে মামুনুল হকের আইনজীবী  আব্দুস সালাম হিমেল জনবাণীকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আদালত থেকে মামুনুল হকের জামিনের সব ধরনের কাগজপত্র কারাগারে পৌছেছে। এখন কারামুক্তির অপেক্ষায় আছেন তিনি। আশা করছি সকল প্রস্তুতি শেষে আজ রাতেই তিনি মুক্তি পাবেন।

এরআগে ঢাকাসহ বিভিন্ন জেলায় মামুনুল হকের বিরুদ্ধে যে সকল মামলা দায়ের করা হয়েছিলো সকল মামলায় তার  জামিন মঞ্জুর করেন আদালত। 

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD