Logo

আমার বাবা হত্যার বিচার চাই: আনারের মেয়ে

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৪, ০১:১২
আমার বাবা হত্যার বিচার চাই: আনারের মেয়ে
ছবি: সংগৃহীত

আমি আমার বাবার হত্যাকারীদের দেখতে চাই, আমার বাবা হত্যার বিচার চাই

বিজ্ঞাপন

ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, কারা আমার বাবাকে হত্যা করে আমাকে এতিম করে দিলো। আমি আমার বাবার হত্যাকারীদের দেখতে চাই, আমার বাবা হত্যার বিচার চাই।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, যারা আমার বাবাকে হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এটা আমি দেখতে চাই। তবে, আমরা কাউকে সন্দেহ করছি না।

এর আগে, সকালে কলকাতার নিউটাউন থেকে এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান আনোয়ারুল আজিম আনার। ১৬ মে সকাল থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

বিজ্ঞাপন

এ ঘটনায় গত শনিবার (১৮ মে) সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বন্ধু শ্রী গোপাল বিশ্বাস কলকাতার বরানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। এর আগে, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম।

গত ৮ দিন নিখোঁজ থাকার পরে আজ সকালে কলকাতার নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে, কে বা কারা তাকে খুন করেছে তা জানা যায়নি। তদন্তে নেমেছে পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD