Logo

‘বেনজীর কোন দেশে সে বিষয়ে সরকারের কাছে তথ্য নেই’

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৪, ০২:০৭
‘বেনজীর কোন দেশে সে বিষয়ে সরকারের কাছে তথ্য নেই’
ছবি: সংগৃহীত

বেনজীর আহমেদের দেশত্যাগে আদাল‌তের কোনো নি‌ষেধাজ্ঞা ছি‌ল না। তাই সে কো‌ন দে‌শে গি‌য়ে‌ছে

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ কোন দেশে আছেন, সে বিষয়ে সরকারের কাছে কো‌নো তথ্য নেই

বুধবার (৫ জুন) দুপু‌রে রাজধানীর রাওয়া কন‌ভেনশন সেন্টা‌রে ইউনিভার্সেল মেডিকেল কলেজের দশম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্য শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা ব‌লেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “বেনজীর আহমেদের দেশত্যাগে আদাল‌তের কোনো নি‌ষেধাজ্ঞা ছি‌ল না। তাই সে কো‌ন দে‌শে গি‌য়ে‌ছে, সে বিষ‌য়ে সরকারের কাছে কো‌নো ত্যাগ নেই। তবে শোনা যাচ্ছে, তিনি সিঙ্গাপুরে আছেন।”

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় মাংস উদ্ধা‌রের বিষ‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “ডিএনএ প‌রীক্ষা ছাড়া শতভাগ নি‌শ্চিত ক‌রে কিছুই বলা যা‌চ্ছে না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে আসামিদের জবানব‌ন্দি‌ অনুযায়ী মনে হচ্ছে তাকে হত্যা করা হয়ে‌ছে। এ ঘটনায় দুই দেশ (ভারত ও বাংলাদেশ) মি‌লেই তদন্ত হ‌চ্ছে।‌

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD