Logo

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৪, ২২:৪৯
মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ৯ জুন দুপুরে দেশে ফিরবেন।

বিজ্ঞাপন

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। রেকর্ড গড়ে  টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৭ মে) নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম  জানান, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল ৪টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ৯ জুন দুপুরে দেশে ফিরবেন। 

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৫ জুন) টেলিফোনে কথোপকথনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD